ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশার বিষয়ে ব্যবস্থা :স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।


মিথ্যা মামলা রোধে কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেয়া হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।


এর আগে, ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক।

ads
ads
ads

Our Facebook Page

↑